Advertisement

দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন: বরকত উল্যাহ বুলু

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন: বরকত উল্যাহ বুলু
নোয়াখালীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, ১৮ মাসের লুটপাটের দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার খাল খনন, উন্নয়ন ও খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বরকত উল্যাহ বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবে কাজ করবেন। তিনি এক সেকেন্ডের জন্যও দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৫ বছর সঠিকভাবে ক্ষমতা পরিচালনা করার সহযোগিতা চান এবং দেশ ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্যসচিব মোহাম্মদ মহসিন আলম প্রমুখ।

বিষয় :নোয়াখালী