logo
Advertisement

ধামরাইয়ে পিকাপ-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ধামরাইয়ে পিকাপ-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০)। তাদের সবাই টাঙ্গাইরের বাসিন্দা।

আহতরা হলেন— লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি এশিয়া পোস্টকে বলেন, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে।