Advertisement

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা। ছবি: এশিয়া পোস্ট

কারাগার থেকে প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২)।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ নাশকতা মামলায় আটক জাহিদুল ইসলামকে মানবিক বিবেচনায় নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেয়। এরপর তিনি মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামে নিজ বাড়িতে গিয়ে মা মরহুমা সবেজান বিবির জানাজায় অংশ নেন এবং দাফন সম্পন্ন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সবেজান বিবি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জাহিদুল ইসলামের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অনুমোদন শেষে শুক্রবার তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়।

জানাজা ও দাফন শেষে প্যারোলের শর্ত অনুযায়ী পুলিশি পাহারায় জাহিদুল ইসলামকে পুনরায় বাগেরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত বিধিবিধান ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে মানবিক কারণে তাকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

বিষয় :বাগেরহাট