logo
Advertisement

ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪
দুর্ঘটনাকবলিত বালুবাহী ড্রাম ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চৌরাবাড়ী মোড়ের বারইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বালিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন বলেন, গুরুতর আহত অবস্থায় একজন পুরুষ ও চারজন নারীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।