logo

দ্রুত ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে রোগীকে ধর্ষণ

দ্রুত ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে রোগীকে ধর্ষণ

ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মো. আরিফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আরিফ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার বাসিন্দা। তিনি সদর হাসপাতাল-সংলগ্ন এলাকার এ্যাপোলা ডায়গনস্টিক সেন্টারে চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার বাসিন্দা।

ভুক্তভোগী নারী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী ২-৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালের দিকে ওই নারী পানি আনতে ভবনের নিচ তলায় যান। ওই সময় অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে দ্রুত ডাক্তার দেখিয়ে দেবেন বলে হাসপাতালের তৃতীয় তলায় নিয়ে যান। এরপর অভিযুক্ত যুবক সেখানে তাকে ধর্ষণ করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ভুক্তভোগী নারী গত ২-৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে ঘটনার পর ওই নারী জানালে হাসপাতালের কর্মীরা অভিযুক্তকে আটক আমাকে জানান। পরে আমি পুলিশকে জানাই। 

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত যুবকে আটক করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।