logo
Advertisement

বসতবাড়ির পরিত্যক্ত খাদ থেকে অজগর উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মৌলভীবাজার
বসতবাড়ির পরিত্যক্ত খাদ থেকে অজগর উদ্ধার
উদ্ধার হওয়া অজোগর। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক এলাকার বসতবাড়ির পরিত্যক্ত খাদ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড় ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার চড়ুইগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, চড়ুইগাঁও এলাকার বাসিন্দা বাবলু দেব রাত সাড়ে ৯টার দিকে নিজের বাড়ির আঙিনায় থাকা একটি পরিত্যক্ত খাদের ভেতর বিশালাকার অজগর সাপটি দেখতে পান। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

​খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিত্যক্ত খাদ থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় সফলভাবে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, অজগরটি উদ্ধার করার পর কোনো ধরনের আঘাত ছাড়াই শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।