ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে মাদক সেবনের দায়ে মো. তাওহিদ শিকদার (২০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাওহিদ শিকদারকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. দুলাল শিকদারের ছেলে।
পরে বিকেল ৫টার দিকে আটক তাওহিদ শিকদারকে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীবের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, মাদক সেবন ও এর বিস্তার রোধে উপজেলা প্রশাসনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয় :


