বগুড়ায় ছাত্রদলের ৩ কমিটি বিলুপ্ত

বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন তিনটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় গাবতলী উপজেলা, গাবতলী পৌরসভা এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শিগগিরই এই তিন ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।


