নাটোরে দুই উপজেলায় ইউএনও কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের বিক্ষোভ

নাটোরের দুই উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তারর (ইউএনও) কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা ইউএনওর কক্ষের দরজায় লাথি, ধাক্কা, অফিসের কর্মকর্তাদের লাঞ্চিত করেন। বিক্ষোভকারীরা ইউএনওকে আওয়ামী লীগের দোসর দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা বলেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ ও ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। প্রকাশিত ফল বাতিল করে নতুন করে যাচাই- বাছাইয়ের দাবি জানান তারা।
বিষয়টি নিয়ে জানতে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাটোরের পুলিশ সুপার (এসপি) শরীফুল হক বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
.png)


