logo

১৭ বছর পর আমিনবাজারে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালুর নির্দেশ এমপি আমানের

১৭ বছর পর আমিনবাজারে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালুর নির্দেশ এমপি আমানের

সাভারের আমিনবাজারে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল ১৭ বছর পর সচল করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আগামী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অধিভুক্ত হাসপাতালটির কার্যক্রম চালু করার জন্য নির্দেশ দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান।

শনিবার (২৮ মার্চ) আমানউল্লাহ আমানসহ সাভার উপজেলা প্রশাসন পরিদর্শন করে হাসপাতালটি।

আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমিনবাজারে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাতারাতি কোনো কিছুই সম্ভব নয়। তবে সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত কর্মকর্তাদের।

এর আগে আমানউল্লাহ আমান ৩১ শয্যাবিশিষ্ট কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যাবিশিষ্ট হযরতপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনসহ তিনটি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান ও স্বাস্থ্য কর্মকর্তা।