সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক মাসুদ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া মনজুরুল কবির বাপ্পিকে সিনিয়র সহসভাপতি মনোনীত করা হয়েছে। সহসভাপতি করা হয়েছে আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদকে।
কমিটিতে আইয়ুব আলীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও জুয়েল রানাকে। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন শাহীন ইসলাম।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।