মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না দুই যুবকের

নওগাঁর পোরশায় বিলে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন—কাতকইল বিলপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাতকইল গ্রামের পাশের বিলে বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি সেচ শুরু করেন মাহাবুর ও আজিজ। পানি কমার পর প্রথম দফায় সকাল ১০টার দিকে মাছ ধরে বাড়িতে পৌঁছে দেন তারা। পরবর্তীতে দুপুর ১টার দিকে পুনরায় মাছ ধরতে বিলে নামেন দুজন।
তবে মোটর চালু থাকা অবস্থায় সংযোগের বৈদ্যুতিক তার লিকেজ হয়ে বিলের পানি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। বিলে নামামাত্রই মাহাবুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
.png)






