logo

শিশুকে ধর্ষণের পর হত্যা, লাশ লুকানো হয় সেপটিক ট্যাংকে: আসামির মৃত্যুদণ্ড

শিশুকে ধর্ষণের পর হত্যা, লাশ লুকানো হয় সেপটিক ট্যাংকে: আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার বুড়িচং উপজেলায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মে উপজেলার ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে মরদেহ পলিথিনে পেঁচিয়ে বাড়ির শৌচাগারের ট্যাংকে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার পর ওই শিশুর মা নীলিমা বলেন, দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় ছিলাম। আজ ন্যায়বিচার পেয়েছি।