বগি লাইনচ্যুত, রংপুর-লালমনিরহাট ট্রেন চলাচল বন্ধ

রংপুর রেলস্টেশনে এলআর এক্সপ্রেস ট্রেনের একটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-লালমনিরহাট রেল যোগাযোগ বন্ধ রয়েছ।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর রেলস্টেশনের ৩ নম্বর লাইনে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে এশিয়া পোস্টের প্রতিবেদক জানান, রংপুর নগরীর বাবুপাড়াে এলাকায় ট্রেনটির একটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়লে বন্ধ হয়ে পড়ে ট্রেন যোগাযোগ।
রেলওয়ে সূত্রে জানা যায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটি রংপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনের কয়েকটি চাকা এবং পেছনের একটি বগির কয়েকটি চাকা লাইন থেকে পড়ে যায়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রংপুর রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রেনটির নির্ধারিত পথ ছিল ৩ নম্বর লাইন। স্টেশনের পয়েন্ট পার হওয়ার পর সামনের দিকে গিয়ে ইঞ্জিনের চাকাগুলো লাইনচ্যুত হয়। একই সঙ্গে পেছনের একটি বগির কয়েকটি চাকাও লাইন থেকে পড়ে যায়।
