সাতক্ষীরায় র্যাবের অভিযানে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান শুটার গান ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৬।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আরিফুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।
র্যাব জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।



