logo

গোপালগঞ্জে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
গোপালগঞ্জে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ের ধারাবাহিকতায় সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো. আবিদ হাসান মুছা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম মোল্লা এবং দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোস্তফা জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনন্দ টিভি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালি, দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম, মাই টিভির আরিফুল হক আরিফ, বিজয় টিভির অছিকুজ্জামান অছিফ, চ্যানেল এসের কাজী মাহমুদ, নাগরিক টিভির আশিক জামান, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, এনটিভির মাসুদ পারভেজ, গ্লোবাল টেলিভিশনের হেমন্ত বিশ্বাস, দৈনিক বাংলাদেশের খবরের পলাশ সিকদার, গ্রামের কাগজের শৈলেন্দ্রনাথ মজুমদার, ভোরের বাণীর এ জেড আমিনুজ্জামান রিপন, দৈনিক যুগকথার সম্পাদক মাহাবুবুর রহমান, ৭১ টেলিভিশনের আজিজুর রহমান রনি, এসএ টিভির আজিজুর রহমান টিপু, দৈনিক আমার সময়ের সাজ্জাদ হোসেন, সাংবাদিক তানভীর ইসলাম, আমার বার্তার আবির কাজি, সাংবাদিক এনামুল শিকদার, দেশের কণ্ঠের সাংবাদিক মানিক শিকদার, একুশে নিউজের বরকত মোল্লা, বঙ্গ সংবাদের সাজিম মোল্লা, দৈনিক এশিয়ার বাণীর রিকি শেখসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এশিয়া পোস্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা।