logo

ধানক্ষেতে পড়ে ছিল নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

ধানক্ষেতে পড়ে ছিল নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেতে পড়ে ছিল নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম আকাশের মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেত থেকে আমিনুল ইসলাম আকাশ (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার ভাংনী ইউনিয়নের জুগিপাড়ার ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আমিনুল ইসলাম ওই ইউনিয়নের দক্ষিণ মাঠিয়া খোলার রহেদুল জামান মুন্নুর ছেলে।

পুলিশ জানায়, সকালে মাঠের হাটসংলগ্ন কাঁচা রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।