logo
Advertisement

সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের আন্দোলনে ছাত্রদলের একাত্মতা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সিলেট, সিলেট
সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের আন্দোলনে ছাত্রদলের একাত্মতা
সিকৃবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সাদা দল সমর্থিত শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের ‘সাদা দল’ সমর্থিত শিক্ষক ও কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।

উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাদের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির ‘আংশিক খতিয়ান’ শিরোনামে একটি লিফলেট বিতরণ করা হয়, যেখানে উপাচার্যের বিরুদ্ধে ১৮টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যকে ‘দুর্নীতিবাজ’ ও ‘জাতীয়তাবাদী আদর্শের শত্রু’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।

চলমান এই কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল অংশ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাদের মধ্যে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মো. গোলাম রব্বানী, রাকিব হোসেন অত্রাদ, জাহিদ হাসান ফাহাদ, মঈনুল হাসান সাদিক, মেহেদী হাসান রতন, সাদাব হোসেন রিয়ন ও আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম। এছাড়া ছাত্রদল কর্মী রাজেশ বাছাড়, তারিকুল ইসলাম, মামুন মিয়া, মুক্তার হোসেন, নাজমুল হোসেন ও ধ্রুব সিদ্দিকীসহ আরও অনেকে এতে যোগ দেন।