logo

হিলি স্থলবন্দর দিয়ে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ

দোল বা হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (৪ মার্চ) ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে পুনরায় কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বিষয়ে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, দোল বা হোলি উৎসব উপলক্ষে আজ (৪ মার্চ) হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চলবে।