logo
Advertisement

প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার, এলাকায় চলছে উল্লাস

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার, এলাকায় চলছে উল্লাস
শামীম কায়সার লিংকনের নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) রাতে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গোবিন্দগঞ্জে মানুষ রাস্তায় নেমে আনন্দ-উল্লাস করেন।

এ সময় বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয় এবং পথচারী ও ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা, রফিকুল ইসলাম রফিকসহ দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। পরে তারা স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার গ্রামের বাড়ি মহিমাগঞ্জেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্থানীয় মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, আমরা অনেক আনন্দিত। আমরা এখন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারব প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে।