নাটোরে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের
ছবি : সংগৃহীত

নাটোরে ট্রাকচাপায় তমিজ উদ্দিন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের মোকরামপুর এলাকার রিভু ফুয়েল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তমিজ উদ্দিন নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত মাজম উদ্দিনের ছেলে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও এলাকাবাসী জানান, সদর উপজেলার দত্তপাড়া বাজার থেকে ভ্যান চালিয়ে বুধপুরের দিকে যাচ্ছিলেন তমিজ উদ্দিন। এ সময় মোকরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকসহ চালককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :নাটোর