logo

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান
ছবি: এশিয়া পোস্ট

কয়েক দিন পরেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পছন্দের দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা শুরু হয়ে গেছে। ঘটছে ব্যতিক্রম সব ঘটনাও। শনিবার (৬ জুন) এমনই এক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে।

জানা গেছে, ইমরান নামে এক যুবক ব্রাজিলের পাগলা ভক্ত ছিলেন। নেইমারের জাদুতে মুগ্ধ ইমরান দিনরাত সবার কাছে ব্রাজিলের জয়গান গাইতেন। কিন্তু হুট করেই শনিবার দুপুরে ঘটল এক ঐতিহাসিক দলবদল। একেবারে রাজকীয় আয়োজনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের মায়া ত্যাগ করেন ইমরান। আর ধুয়েমুছে সাফ করে নিলেন নিজের ফুটবল অতীত। রাজকীয় এই শুদ্ধিকরণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আর্জেন্টিনার শিবিরে।

আর্জেন্টিনায় যোগ দেওয়ার বিষয়ে ইমরান বলেন, বুকভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন জানান তিনি। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না তার এক সময়ের প্রিয় ব্রাজিল। দীর্ঘদিন ধরে হতাশ তিনি। আর সেই হতাশা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক শিবিরে।

আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে তাদের এ আয়োজন। তবে এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রম ছিল একজন ব্রাজিল ফ্যান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন।