প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর করার কথা ছিল। তবে তার এই সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি সিলেট সফর করবেন ২ মে। সফরের তারিখ পরিবর্তনের কথা গণমাধ্যমকে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরের দিন তারেক রহমান বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করবেন। একই দিনে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এর আগে, গত ১ এপ্রিল সিলেটে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট সফরে আসবেন।