logo

ছিনতাইকারীর কব্জি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কব্জি কেটে দিল জনতা

গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনির পর হাতের কব্জি কেটে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায়।

ছিনতাইকারীর নাম মাইন উদ্দিন। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর সাতাইশ এলাকায় আটক মাইন উদ্দিনসহ তিন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করছিলেন। তারা এক পথচারীকে অস্ত্র দিয়ে জখম করেন। তখন ভুক্তভোগী ছিনতাইকারী মাইন উদ্দিনকে ঝাপটে ধরে চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে একজনকে ধরলেও বাকি দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মাইনকে মারধর করে একহাতের কব্জি কেটে দেন।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আহত ছিনতাইকারী পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন৷