logo

রেললাইনে পড়ে ছিল যুবকের ছিন্নভিন্ন মরদেহ

রেললাইনে পড়ে ছিল যুবকের ছিন্নভিন্ন মরদেহ

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রেললাইনে এক অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার শিমড়া ও বানাশুয়া গ্রামের মাঝামাঝি রেললাইনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে এবং মরদেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।