পাম্পে বিশৃঙ্খলা করে জেলে গেলেন যুবক

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করার অপরাধে সৌরভ ইসলাম নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সৌরভ ইসলাম উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল হক। তিনি জানান, জনসাধারণের ভোগান্তি কমাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।