আরাকান আর্মির হাতে জিম্মি ৭০ জেলে ফেরত আসছে আজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জেলেকে ফেরত দিচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
এসব জেলেকে ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল টেকনাফ জালিয়াপাড়ার ঘাট থেকে সোমবার দুপুরে নাফ নদের শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদের শূন্য রেখায় এদের হস্তান্তর করা হবে। ফেরত আনার পর বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, বিভিন্ন সময় নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। যেখানে কিছু রোহিঙ্গা থাকলেও বেশিরভাগই বাংলাদেশি।