বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হবে: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত সরকার নানা কারণে কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়। সেই বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। নতুন কোনো বিমানবন্দর চালু করা হলে সর্বপ্রথম ময়মনসিংহ বিভাগে চালু করা হবে।
শুক্রবার (২৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদকিদের সঙ্গে মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিটি ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। এরপর কর্তৃপক্ষ বিমানকে লাভবান ও টিকিটের দাম কমানোর উদ্যোগ নেয়। হিসাব-নিকাশ করে দেখা হয়েছে, বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। তাই বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে।
অন্তর্বর্তীকালীন সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়ে বলে উল্লেখ করে হত্যা মামলাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক (ডিসি) ইউসূপ আলী, পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।