logo

ময়মনসিংহে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইজবাগ গুরুস্তান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৮ ) ও পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকটি ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ঈশ্বরগঞ্জের গুরুস্তান এলাকা পর্যন্ত এসে ইজিবাইকটি ইউটার্ন নিচ্ছিল। এ সময় নান্দাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জাহিদ ও ইজিবাইকের যাত্রী হাজিরউদ্দিন মারা যান। এতে ইজিবাইকের আরও তিন যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।