logo
Advertisement

বাংলাদেশ থেকে ফেরার পথে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,যশোর
বাংলাদেশ থেকে ফেরার পথে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু
মৃত ব্যক্তির সঙ্গে থাকা ভারতীয় পাসপোর্ট। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, এদিন সকালে তিনি ভারতে ফেরার উদ্দেশে বেনাপোলে আসেন। সেখানে গাড়ি থেকে নামার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

তার সঙ্গে থাকা পাসপোর্টে নাম উল্লেখ রয়েছে গৌতম মিস্ত্রি। ঠিকানা–পশ্চিমবঙ্গ, কলকাতা ৭৮/১, কালিয়ানগর, সুরাইয়া সেন পল্লী। তিনি রমনী মিস্ত্রির ছেলে। তার ভারতীয় পাসপোর্ট নম্বর T-3361611।

গৌতম মিস্ত্রির সঙ্গে তার স্ত্রী জাহানারা মিস্ত্রি ছিলেন। তিনি জানান, গত ২২ আগস্ট তারা বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সেখান থেকে বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ১২ দিন পর বেড়ানো শেষে ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে আসেন। গাড়ি থেকে নামার পর তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বেনাপোল বন্দরে আসার পর মারা গেছেন বলে শুনেছি। তার স্ত্রী আমার দপ্তরে এসেছিলেন। ভারতীয় হাইকমিশন অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র আনার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র নিয়ে এলে ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে।