Advertisement

কৃষিপণ্য ফলাতে খাল খনন করেন তারেক রহমান: দুলু

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
কৃষিপণ্য ফলাতে খাল খনন করেন তারেক রহমান: দুলু
নাটোরে এডিপির অর্থায়নে সেলাই মেশিন তুলে দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন। তারেক রহমান তা নতুন করে হাতে নিয়েছেন। শুধু কৃষিপণ্য দিলেই হবে না, পানি না পেলে কৃষক কীভাবে তা ফলাবে। কৃষিপণ্য ফলাতে তিনি খাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি আওর বলেন, আমাদের কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে। তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে। তিনি আরও বলেছেন—আগামী তিন বছরের মধ্যে প্রতিটি কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষক কৃষিপণ্য পাবে, ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হল রুমে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকারভোগীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল, সিলিং ফ্যান, হুইল চেয়ার ও ১২০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের সময় এ কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।

বিষয় :নাটোর