logo
Advertisement

মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এশিয়া পোস্ট ডেস্ক
মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) টানা ১১ ঘণ্টা নাটোরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন বেশ কিছু এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

বিষয় :