logo

রাতে কথা বলেন প্রবাসী স্বামীর সঙ্গে, সকালে মিলল গৃহবধূর মরদেহ

রাতে কথা বলেন প্রবাসী স্বামীর সঙ্গে, সকালে মিলল গৃহবধূর মরদেহ

মাদারীপুর সদর উপজেলায় সীমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ঈসবপুর ইউনিয়নের শাখার পাড়া এলাকায় আলিফ মোল্লার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালে পারিবারিকভাবে সীমা আক্তার ও আলিফ মোল্লার বিয়ে হয়। এক মাস আগে লিবিয়া হয়ে ইতালি যান আলিফ মোল্লা। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ফোনে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন সীমা। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে অভিমান করে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া বিষয়টি দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর জেলার সদর হাসপাতালের আর এমও অখিল  সরকার বলেন, গৃহবধূ আত্মহত্যা করেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়তাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।