logo

লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়ে গেলেন যাত্রী

লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়ে গেলেন যাত্রী

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ডুবুরি দলের দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে ওই যাত্রী রক্ষা পেয়েছেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘রব রব-৭’ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ভিড়ছিল। এ সময় নামতে গিয়ে মো. জাহির নামে এক যাত্রী অসাবধানতাবশত ধলেশ্বরী নদীতে পড়ে যান। তার বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিরত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে উদ্ধার করা হয়।