logo
খাগড়াছড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

এশিয়া পোস্ট সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
এশিয়া পোস্ট সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে
খাগড়াছড়িতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্টান। ছবি : এশিয়া পোস্ট

আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

সোমবার (১১ মে) সারা দেশের পাশাপাশি খাগড়াছড়ি জেলাতেও এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া পোস্ট সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তাসহ জেলার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা এশিয়া পোস্টের সফলতা কামনা করেন।