logo
Advertisement

মহাসড়কে বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
মহাসড়কে বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১
মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছের পোনাবোঝাই একটি পিকআপ বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে তোতা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপচালক রুমান গুরুতর আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া নওগাঁর রাণীনগর থানার পারুল ভূসিয়া গ্রামের আমজাদের ছেলে। আহত রুমানের বাড়ি বগুড়ার আদমদিঘী এলাকায়।

ফায়ার সার্ভিস জানায়, মাছের পোনা বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তোতা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। চালক রুমান গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে স্পেডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে চালক রুমানকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গজারিয়া ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।