logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক

গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ইমন খানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীরা জানান, রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার গেটের সামনে আগুনের শিখা জ্বলে ওঠে। এ সময় গেটের পাশে একজনকে চলাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর আবারও আগুনের ঝলকানি দেখা যায়। পরে হালকা রঙের পোশাক পরা একজনকে দ্রুত দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

Advertisement

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সোমবার রাতে তিনজন মিলে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার সীমানাপ্রাচীরের ভেতরে থাকা মূল গ্রিলের গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে ব্যাংক ভবনে আগুন দেওয়া হয়নি, আগুন দেওয়া হয়েছে গেটে। আগুন ধরানোর প্রায় ১০ সেকেন্ডের মধ্যে তা নিজে থেকেই নিভে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইমন খান নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।