logo

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত ৭

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত ৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যাওয়া 'তুঙ্গীপাড়া এক্সপ্রেস'-এর দুর্ঘটনাকবলিত বাস ও ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার তৎপরতা। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ডিভাইডারে উঠে গেছে। এতে বাসটির অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত যানটি ‘তুঙ্গীপাড়া এক্সপ্রেস’-এর একটি এসি বাস। বাসটি ঢাকা থেকে তুঙ্গীপাড়ার উদ্দেশে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

তিনি জানান, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসায় সহায়তা করেন। পরে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন।