Advertisement

সৈয়দপুরে নিজ কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
সৈয়দপুরে নিজ কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে স্মৃতি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্মৃতি আক্তার ওই এলাকার মোহাম্মদ মাইনুল হকের স্ত্রী এবং মতিয়ার রহমানের মেয়ে।

Advertisement

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধোপাঘাট বটতলী বাজার এলাকায় নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের যে কোনো সময় নিজ ঘরের আড়ার সঙ্গে ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন স্মৃতি আক্তার। সকালে ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা পুলিশে খবর দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, স্মৃতি আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।