logo

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তার এবং নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সালথা উপজেলার খারদিয়া ও বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্বাচনে ভোট দেওয়া নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে সংঘর্ষ বাঁধে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

এদিকে মোবাইল নাম্বার বন্ধ থাকায় দুই পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়ে। আমাদের অভিযান অব্যাহত আছে।