Advertisement

লংগদুতে দেশীয় অস্ত্রসহ চাঁদা কালেক্টর আটক

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
লংগদুতে দেশীয় অস্ত্রসহ চাঁদা কালেক্টর আটক
অস্ত্রসহ আটক জেএসএস সদস্য। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটির লংগদুতে নগদ অর্থ, চাঁদা আদায়ের রসিদ ও দেশীয় অস্ত্রসহ এক চাঁদা কালেক্টরকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাজনগর ৩৭ বিজিবি জোন জানায়, অভিযানে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কালেক্টর সুপেন চাকমাকে নগদ ১৯ হাজার ১০ টাকা, চাঁদা আদাযের রসিদ, একটি দেশীয় একনলা বন্দুকসহ আটক করা হয়। তার সঙ্গে থাকা শান্তি রঞ্জন চাকমা নামের অপর একজন সদস্য পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে লংগদু থানায় সোপর্দ করা হয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে বলেন, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কালেক্টর সুপেন চাকমাকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :রাঙামাটি