ফরিদপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্ত বিপ্লব মাতুব্বরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ৪২ বছর বয়সি ওই নারী বাড়িতে একা ছিলেন। তার মেয়ের জামাই বিপ্লব মাতুব্বর ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী। ওই মামলায় অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত।






