logo

গাজীপুরে চার আসনে বিএনপি, একটিতে এগিয়ে জামায়াত 

গাজীপুরে চার আসনে বিএনপি, একটিতে এগিয়ে জামায়াত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের মোট পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি ও একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এগিয়ে রয়েছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, গাজীপুর-১ আসনে ৪৮ শতাংশ ভোট পড়ছে। গাজীপুর-২ আসনে ৩৩ শতাংশ, গাজীপুর-৩ আসনে ৪৬ শতাংশ, গাজীপুর-৪ আসনে ৫৯ শতাংশ ও গাজীপুর-৫ আসনে ৪৬ শতাংশ ভোট পড়েছে।

বেসরকারি ফল অনুয়ায়ী, গাজীপুর-১ আসনে মোট ভোটকেন্দ্র ২৩৭টি। এখন পর্যন্ত ১২৭ কেন্দ্রে ধানের শীষ ১ লাখ ৩৬ হাজার ৫০৮ ভোট, দাঁড়িপাল্লা ৭৪ হাজার ৯৬২ ভোট পেয়েছে৷ গাজীপুর-২ আসনে মোট কেন্দ্র ২৭২টি। এখন পর্যন্ত ১৭০ কেন্দ্রে ধানের শীষ ১ লাখ ১৭ হাজার ২০৬ ভোট ও শাপলা কলি ৮১ হাজার ৮৩৩ ভোট পেয়েছে। 

গাজীপুর-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১৮০টি। এখন পর্যন্ত ৪৬ কেন্দ্রে ধানের শীষ ৩৭ হাজার ৪৫ ভোট ও রিকশা প্রতীক পেয়েছে ২৫ হাজার ৮০৭ ভোট। 

গাজীপুর-৪ আসনে মোট কেন্দ্র ১২২টি। এখন পর্যন্ত ৭৩ কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৫০ হাজার ২৩ ভোট ও দাঁড়িপাল্লা পেয়েছে ৫৬ হাজার ২২২ ভোট। 

এদিকে গাজীপুর-৫ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি৷ এর মধ্যে এখন পর্যন্ত ৫০ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ৫৬ হাজার ১৯৩ ভোট, দাঁড়িপাল্লা ২৯ হাজার ৫৫৭ ভোট। 

তবে গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থী বলী নাসের খান তার আসনে ফলাফলের শিট পাল্টে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন৷ এছাড়া গাজীপুরের অন্য কোনো আসনের প্রার্থীদের থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।