logo

শেখ হাসিনার জন্মদিন পালন করায় পোশাক কারখানার দুই কর্মকর্তা আটক

শেখ হাসিনার জন্মদিন পালন করায় পোশাক কারখানার দুই কর্মকর্তা আটক
পোশাক কারখানার দুই আটক কর্মকর্তা। ছবি: এশিয়া পোস্ট

পোশাক কারখানার ভেতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ নামের একটি পোশাক কারখানা থেকে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

​

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রুবেল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহসম্পাদকের দায়িত্বে ছিলেন ও বর্তমানে উক্ত কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত। অপরজন বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। তিনি উক্ত কারখানায় সুইং সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন।

​জানা যায়, গতকাল রাতে কারখানার ভেতরে বহিরাগত থেকে লোক এনে শেখ হাসিনার জন্মদিনের আয়োজন করা হয়। সেখানে এই দুই কর্মকর্তাসহ কারখানা ও বাইরের বেশ কয়েকজন অংশগ্রহণ করে। এই ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুইজন আটক হয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। এ ছাড়া বাকি যারা রয়েছে তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।