জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হয়ে যাবে: ফজলুর রহমান

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিঠামইনের ঢাকী ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইবো। ঐ ইটনাতে আইসা বইসা থাকবো পাকিস্তানের পাঁচজন মিলিটারি, মিঠামইনে বইসা থাকবো দশজন, অষ্টগ্রামে পাঁচজন। এই বিশজন আর জামায়াতের রাজাকার-আলবদররা মিলে এটাকে পরাধীন দেশ বানাইবো। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না।’
তিনি বলেন, ‘ঐ বাঙালকা বাচ্চা, তুই কাবি নেহি আচ্ছা বলে একটা লাত্থি মারবে। এরা মানুষের বাচ্চা না। আল্লাহর দোহাই লাগে, আমারে ভোট দিয়েন না— আমি আপনাদের না করি। কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানায়া আমার মা-বোনের ইজ্জত নষ্ট কইরেন না। এদের চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই।’
তিনি আরও বলেন, কয়েক দিন আগে কইছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হইবো— স্যার, আমাদের একটু সাথে নিয়েন। আর তাদের ডাকসুর ভিপি বলে, তারেক রহমানকে হাসিনার মতো লাত্থি দিয়ে দেশ থেকে বের করে দেব। এত বেয়াদব হয় মানুষ। ও তো তারেক রহমানের সন্তানের সমান। তারেক রহমানের মেয়েই তো ব্যারিস্টার, তার চেয়ে অনেক বড়। এই কথাগুলো জামায়াতের জন্য ডিকশনারিতে আইছে— বেত্তমিজ, বেয়াদব, বেইমান। এই কথাগুলো আইচে কিন্তু জামায়াতের জন্যই। এদের সঙ্গে ইলেকশন করতে হচ্ছে আমাকে। কী ইলেকশন হবে। ভোট যদি হয়, ১০ শতাংশ ভোট পাইবো কি না সন্দেহ। কয় শতাংশ ভোট পাইবো, কে তাদের কর্মী, কে দেবে তাদের ভোট?
ফজলুর রহমান বলেন, প্রথমে কতগুলো ভদ্র মহিলারে ছাড়ছে বোরকা পড়িয়ে। কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইন, হাতে কিছু বিস্কুট, কিছু চকলেট বাচ্চাদের দিছে। আর মায়েদের গিয়ে বলছে— ভোট যদি দেন, তাহলে বেহেশতের একটা টিকিট পাইবেন। পরে যখন সবাই কইছে, কিরে ব্যাটা, বেহেশতের টিকিট তুই দেওয়ার কে রে? বেহেশতের টিকিট দেওয়ার মালিক হলো আল্লাহ। তুই কি আল্লাহ? তুই যদি আল্লাহ হয়ে থাকোস, তাহলে তুই পৃথিবীর সবচেয়ে মহাপাপ করছোস। তুই চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবি।
সভায় তিনি ভোটারদের বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজলুর রহমানের স্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখাসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।