সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন জয়ী

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ৫৪ হাজার ৬৯ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম (দাঁড়িপাল্লা প্রতীকে) ৯৯ হাজার ৯২৮ ভোট পেয়েছেন।
তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত কোনো ফল ঘোষণা হয়নি। প্রার্থীদের নির্বাচন পরিচালনা ও মনিটরিং সেল থেকে এ তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ-৫ আসনে দুটি উপজেলার ২২ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ভোটকেন্দ্র ১৭০টি। এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।