logo

শেরপুর-৩ আসনে জয়ের পথে বিএনপি

শেরপুর-৩ আসনে জয়ের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারি ফল পাওয়া তথ্যে জয়ের পথে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলে ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টিতে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিকেল ৩টার দিকে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে তপশিল ঘোষণার পর স্থগিত রাখা হয়েছিল। সে সময় জামায়াতের প্রার্থী ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল।