logo

নিজ ঘর থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ ঘর থেকে এক বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আলী রারী (৫২) উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেন। ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন চলছিল। এনিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এরই জের ধরে হতাশা থেকে ইউসুফ আত্মহত্যা করতে পারেন।

এদিকে মরদেহ উদ্ধারের প্রায় ১৫ ঘণ্টা আগে ইউসুফ আলী ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘যদি ভুলবশত যদি কারও সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।’

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে আমিও তার বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছে। সোমবার একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি এ ঘটনা ঘটায়। 

এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। পরকীয়ার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।