logo
Advertisement

মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ছেলের, আহত বাবা

এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ছেলের, আহত বাবা
নিহত দেবরাজ বণিক। ছবি: পরিবারের সৌজন্যে

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় দেবরাজ বণিক নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাবা আশিশ বণিক।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবরাজ বণিক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের আশিশ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্বজনরা জানান, দেবরাজ ও তার বাবা দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চৌধুরীহাট এলাকায় দ্রুতগতির মাছবাহী তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়েন দেবরাজ ও তার বাবা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে দেবরাজকে ঘোষণা করে। তার বাবা আশিক বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দিনি আশংকামুক্ত রয়েছেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিক নামে একজনকে মৃত ঘোষণা করি এবং তার বাবকে প্রাথমিক চিকিৎসা দেই।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঘটনার পরপর আমাদের টিম হাসপাতালে গিয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।