সেপটিক ট্যাংকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নুরমা খাতুন নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরমা খাতুন (১৬) ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিম ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে এই ছাত্রী নিখোঁজ ছিলেন। পরিবার লোকজন তাকে খোঁজাখুঁজি একপর্যায়ে তার সেপটিক ট্যাংকের ভেতর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে।